1. admin@moheshpurnews24.com : admin :
March 19, 2026, 9:45 pm
শিরোনামঃ
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। হরিণাকুণ্ডুতে অসহায় পরিবারের পাশে ‘আমরাও পারি মানব কল্যাণ সংগঠন’: ২ বছর ধরে চলছে মাসিক অনুদান নীলফামারীতে প্রশাসকের কার্যকর পদক্ষেপে স্বচ্ছতা, সেবা ও অবকাঠামোয় যুগান্তকারী পরিবর্তন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আলতাফ হুসাইন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে অপহৃত জেলে, মুক্তিপণ দাবি শেষ মূহুর্তে উৎসবের আমেজে জমে উঠেছে মহেশপুর ঈদ বাজার। রাজনীতির ঊর্ধ্বে পীরগঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি নূরুল আমিনের নেত্রকোনায় দখল-দূষণের বিষে মগড়া, হারিয়েছে তার অস্তিত্ব ও প্রাণ ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান:
ব্রেকিং নিউজঃ

ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান:

  • Update Time : Thursday, March 19, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলাবাসীর জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন মোঃ মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী)। তাঁর পক্ষ থেকে উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে “ঈদ উপহার বিতরণ কর্মসূচি”।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯শে রমজান সকাল ৮টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।

এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ঈদের আনন্দকে শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। আয়োজক জানান, “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, প্রতিটি ঘরে”—এই প্রত্যয়কে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে পরিচালিত এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। কোটচাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, এ ধরনের কর্মসূচি ঈদের প্রকৃত শিক্ষা—ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভাগাভাগির বার্তাকেই আরও শক্তিশালী করে।

আয়োজক মোঃ মাজেদুল ইসলাম (মিন্টু ঢালী) বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত থাকবে না। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের আশা, এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি কোটচাঁদপুরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd