1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 9:36 am
শিরোনামঃ
মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
ব্রেকিং নিউজঃ

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : Friday, March 20, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে আজ শুক্রবার। অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি তহরুল ইসলাম সোহেল, পৌর যুব জামায়াতের সভাপতি আবু তালেব এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য,প্রধানমন্ত্রীর ত্রাত তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিছ শাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার সুবিধাবঞ্চিত মা-বোনদের মাঝে বিতরণ করেন ও প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লক্ষ টাকা ১০০০ জন দুস্থ অসহায় মানুষের ১০০০ টাকা নগদ অর্থ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল। সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd