খ,ম, জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর ডাকবাংলো, পরিণত হয়েছে এক প্রাণচঞ্চল মিলনমেলায়।
শিশু থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের পদচারণায় ডাকবাংলো জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যা পুরো এলাকাকে আরও প্রাণবন্ত করে তোলে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় জমান ডাকবাংলোর প্রকৃতির মনোরম পরিবেশে ।
শিশুদের জন্য ছিল নানা বিনোদনের ব্যবস্থা বিভিন্ন আকর্ষণীয় আয়োজন।
এছাড়াও ডাকবাংলোর আশপাশে বসেছে নানা ধরনের খাবারের দোকান যেখানে দর্শনার্থীরা উপভোগ করছেন মুখরোচক সব খাবার।
দর্শনার্থীরা জানান ঈদের দিনে এমন খোলা পরিবেশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এক ভিন্ন অনুভূতি এনে দেয়।
অনেকেই ডাকবাংলোর সৌন্দর্য ও পরিবেশের প্রশংসা করেন এবং এটিকে অন্যতম ঈদ আনন্দ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
সব মিলিয়ে নাসির নগরের ডাকবাংলো এখন এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে নতুন ভাবে পরিচিতি পাচ্ছে।
ঈদের এই আনন্দঘন দিনে ডাকবাংলো জুড়ে মানুষের উচ্ছ্বাস আর হাসিমুখ যেন এক আলোকিত চিত্র এঁকে দিয়েছে পুরো এলাকাজুড়ে।