1. admin@moheshpurnews24.com : admin :
March 22, 2026, 9:42 pm
শিরোনামঃ
মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন মো:মাজিদুল ইসলাম মাহী ঢাকা-১৮ আসনের এম পির ওমরা হজ্ব যাত্রা ও সকলের কাছে দোয়া প্রার্থনা কুতুবদিয়া পাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত খাল দখলদারদের বয়কট করুন— রাজাপুরে খাল খনন উদ্ভোধনীতে প্রতিমন্ত্রী রাজিব আহসান তৃণমূল পুনর্গঠনের নতুন উদ্যোগ” মনপুরায় আওয়ামী লীগের পার্টি অফিস অবমুক্ত, জনমনে মিশ্র প্রতিক্রিয়া।। যুবলীগ নেতার নেতৃত্বে র‍্যালি ও সংস্কার কার্যক্রম—রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা, নাকি বিতর্কের সূত্রপাত? ঈদ-উল-ফিতরের আনন্দকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন তানোরে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা নাসিরনগর চাতলপাড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন।
ব্রেকিং নিউজঃ

নাসিরনগর চাতলপাড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন।

  • Update Time : Sunday, March 22, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ  আনন্দের রেস কাটতে না কাটতেই ফুটবল খেলাকে কেন্দ্র করে সহপাঠীদের হাতেই খুন হয় টগবগে এক কিশোর।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত চাতলপাড় ইউনিয়নের খুঁজিয়া খাল এলাকায়।
শনিবার ২১ মার্চ রাতের আঁধারে বাবুল মিয়া( ১৪) নামের এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার ২১ মার্চ বিকেলে খুজিয়াখাল গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের তাকবির মিয়ার সাথে নিহত বাবুল মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়। পরে সন্ধ্যার পর থেকে নিহত বাবুল মিয়াকে খুঁজে পাচ্ছিলনা তার স্বজনরা। বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পর রাত আনুমানিক ৯ ঘটিকায় রাতের অন্ধকারে রাস্তার পাশে নিহত বাবুল রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
নিহত বাবুল মিয়া( ১৪) খুঁজিয়াখাল গ্রামের মোঃ আবু মিয়ার ছেলে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠান।

এবিষয়ে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদ প্রতিবেদককে বলেন, আমি এলাকার বাইরে অবস্থান করছি। শুনেছি চাতলপাড়ে খুঁজিয়াখাল এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। আমি এলাকার বাইরে থাকার কারণে কোন কিছু বলতে পারবোনা।
এই হত্যাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়। রিপোর্ট লিখা পযন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd