1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 6:51 am
শিরোনামঃ
সাদুল্লাপুর উপজেলায় প্রেমিক যুগলের বিষ পান হাসপাতালে প্রেমিকার মৃ’ত্যু। নেত্রকোনায় হাওরের মাঠে সোনালি ফসল, তবুও কৃষকের মুখে নীরব হতাশা পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আইনমন্ত্রীর আকস্মিক সফর ০৭টি রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামীসহ একাধিক অপরাধী গ্রেফতার পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ।
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা আহত অন্তত ১২ আশঙ্কাজনক বৃদ্ধ মৃত্যু

  • Update Time : Monday, March 23, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ সশস্ত্র হামলায় নারীসহ অন্তত ১০ থেকে ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত ১৯ মার্চ বিকেলে উপজেলার খোলাবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৭৫-৮০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মো. ফরহাদ হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির টিনের বেড়া দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

হামলার সময় বাধা দিতে গেলে ফরহাদের বাবা জামাল বাদশাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ হামলাকারীরা ঘরে ঢুকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ লাখ টাকাসহ বিপুল মালামাল লুট করে নেয়।

আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জামাল বাদশা মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদ হোসেন বাদী হয়ে ফুলছড়ি থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৬–৩০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযোগের পরও প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd