কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবনে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলাদি বিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধুমাত্র ভোজন নয়, বরং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করা এবং দায়িত্ব পালনের পাশাপাশি একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। তিনি আরও উল্লেখ করেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় পরিবার থেকে দূরে থাকতে হয়—এই প্রীতিভোজ সেই অভাব কিছুটা হলেও লাঘব করে এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহমর্মিতা বৃদ্ধি করে।
তিনি বলেন, এমন আয়োজনের মাধ্যমে একে অপরের খোঁজখবর নেওয়া এবং সম্পর্ক আরও গভীর করা সম্ভব হয়, যা দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ সুপার মহোদয় কোমলমতি শিশুদের মাঝে ঈদের সালামি বিতরণ করেন, যা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
প্রীতিভোজে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা মহোদয়, সিআইডি কিশোরগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল অফিসারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং শিশু-কিশোররা।