1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 10:18 am
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান পুলিশের ওপরে উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার

  • Update Time : Wednesday, March 25, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
‌‌ স্টাফ রিপোর্টার

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিবেশের মধ্যেও ৭ জন জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়া খেলা চলছিল।
এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
‎
‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জুয়ারীদের স্বজন ও স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়ে মব সৃষ্টি করে এবং অভিযানে বাধা দেয়।
একপর্যায়ে তারা আটক জুয়ারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
‎এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
‎
‎তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।
‎
‎স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন মব সৃষ্টি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।
‎
‎এ বিষয়ে ফুলছড়ি থানা উপরিদর্শক বজলুল করিম জানায় জুয়া ও মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আটক ৭ জুয়ারীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd