1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 10:49 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির, ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় ক্ষোভ

  • Update Time : Thursday, March 26, 2026

মোঃ মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি

২৬ মার্চ-ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে তারা এ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মহেশপুর হাই স্কুল মাঠ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা চলাকালে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আলোচনা সভা ও আনুষ্ঠানিক বক্তব্য পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করলেও বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি—এ অভিযোগ তুলে বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন।
অনুষ্ঠান বর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতারা জানান, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে অনুষ্ঠানটি প্রশাসনের আয়োজনে পরবর্তীতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd