বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ড ভ্যানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সংশ্লিষ্ট বাহিনী কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক পাচারকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম