1. admin@moheshpurnews24.com : admin :
March 27, 2026, 10:29 pm
শিরোনামঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে ছুটির দিন সন্ধ্যায়ও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা ​জাজিরায় ৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা: মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নবনির্মিত ভবনে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক চোরের মত লুকিয়ে আছেন বাঙ্কারে পলাশবাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেফতার নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা অস্বীকার, সংবাদ প্রকাশের প্রতিবাদ টেকনাফ থেকে কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ, আটক ৫
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা অস্বীকার, সংবাদ প্রকাশের প্রতিবাদ

  • Update Time : Friday, March 27, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(  ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নাসিরনগর প্রেসক্লাবে দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষে নিহতের ঘটনাকে কেন্দ্র করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা জানান, নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবককে লিবিয়ায় পাচারের ঘটনায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, মানবপাচারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও অর্থ লেনদেনের দ্বন্দ্ব থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়, যা ঈদের আগে ও পরে সংঘর্ষে রূপ নেয়। সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে দালাল চক্রের বিরুদ্ধে এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে জানানো হয়, উক্ত ঘটনায় আরমান মিয়া ও ফরহাদ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মানবপাচার মামলা (নং-১১/২৪; তারিখ: ২০ মে ২০২৫) দায়ের করা হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৭/৮/৯ ধারায় মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আরমান মিয়া জেলহাজতে রয়েছেন।
তারা আরও বলেন, এ ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি কিংবা কোনো সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদলিপি পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, আলী আশফাক রবীন, শ্রমিক দলের আহ্বায়ক এমরান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd