1. admin@moheshpurnews24.com : admin :
March 28, 2026, 9:21 pm
শিরোনামঃ
হাফেজ মোহাম্মদ হোসাইন (রহ.)-এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের পদ্মা সেতুর রেললাইনে নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন নেত্রকোনায় জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন রংপুর–ঢাকা মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নীলফামারীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত, পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা গাইবান্ধা জেলার পলাশ বাড়ী উপজেলায় ভাড়াবাসায় নারীর গলাকাটা লাশ ও কাটা পুরুষাঙ্গ উদ্ধার বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত, পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা

  • Update Time : Saturday, March 28, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শনিবার (২৮ মার্চ ২০২৬) মশিউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কাসেম ফাউন্ডেশন (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর)-এর আয়োজনে এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্সসহ ছানি অপারেশন, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

ক্যাম্পে সেবার পরিসংখ্যান অনুযায়ী—
৪৭৮ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, ১৮৮ জনের দৃষ্টি পরীক্ষা করা হয়। এছাড়া ৯০ জনের লেন্সসহ ছানি অপারেশন, ১৫ জনের নালী অপারেশন এবং ৭ জনের মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসা সম্পন্ন করা হয়। একইসঙ্গে ১৪১ জনকে বিনামূল্যে ওষুধ এবং ১৫৫ জনকে চশমা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের ডিজিএম মোঃ জাকির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা, সিনিয়র অর্গানাইজার মিজানুর রহমান এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন।

এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd