1. admin@moheshpurnews24.com : admin :
March 29, 2026, 9:42 pm
শিরোনামঃ
ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকিতে সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন” চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’-এর আত্মপ্রকাশ শহীদের আদর্শ ধারণে নতুন উদ্যোগ… পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা: মূল আসামি স্বামী গ্রেপ্তার নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের ছোয়ায় নতুন সাজে সেজেছে নেত্রকোনা পৌরসভা নিরাপত্তাহীনতায় দিশেহারা সাংবাদিকপেশা, উত্তরণের উপায় কি ? পলাশবাড়ীতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ আহত-১ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে সক্রিয় একটি চক্র খাস জমির নামে প্রতারণার অভিযোগ: বিএনপির নেতা দুলালের বিরুদ্ধে ফরিদপুরে ফি‌লিং ন্টেশন‌ে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
ব্রেকিং নিউজঃ

ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকিতে সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন”

  • Update Time : Sunday, March 29, 2026

সাকিব হোসেন ​দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাহ্ উদ্দিন রিপন। আজ রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় লেবুখালী এলাকার একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​লিখিত বক্তব্যে রিপন অভিযোগ করেন, গত ২৮ মার্চ ‘খবর পটুয়াখালী’ নামক একটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

​ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার এক ভাতিজাসহ দুজনকে পুলিশ আটক করলে তিনি থানায় যান। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত শোনেন এবং মামলাধীন বিষয় জেনে কোনো প্রকার তদবির না করেই ফিরে আসেন। তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ঘটনার অন্যতম সাক্ষী হিসেবে উল্লেখ করেন।
​সংবাদ সম্মেলনে রিপন আরও অভিযোগ করেন, মাসখানেক আগে সংশ্লিষ্ট পোর্টালের এক প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
সেই শত্রুতার জের ধরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। সাংবাদিক সমাজকে বস্তুনিষ্ঠ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি ওই সংবাদ প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd