1. admin@moheshpurnews24.com : admin :
April 1, 2026, 8:57 am
শিরোনামঃ
নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণিল বিদায় সংবর্ধনা পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ গাইবান্ধা জেলায় হাওয়া মেশিন বিস্ফোরণের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন কিশোরগঞ্জে অপহরণ করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ দায়ের গাইবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক প্রধান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত দাফন করা হয় গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সিটি প্রশাসক মোঃ সাহাব উদ্দিন: সময়ের পথে এক মানুষের ইতিহাস রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে মেগা প্রকল্প উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী,
ব্রেকিং নিউজঃ

জাহাজের আর অপেক্ষা নেই—জিরো ওয়েটিং টাইমে চট্টগ্রাম বন্দর

  • Update Time : Monday, March 30, 2026

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও জিরো ওয়েটিং টাইমে ফিরেছে। এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে। ফলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমেছে এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বেড়েছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জনের ফলে ব্যবসায়িক ব্যয় কমছে, সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা দৃশ্যমান হচ্ছে। সমন্বিত পরিকল্পনা, নিবিড় তদারকি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে এই সাফল্য এসেছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রথমবার জিরো ওয়েটিং টাইম অর্জন করে চট্টগ্রাম বন্দর। এরপর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ধারাবাহিকভাবে এ অবস্থা বজায় ছিল। তবে জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারির শুরুর দিকে কর্মবিরতি ও কিছু জটিলতায় কার্যক্রমে ছন্দপতন ঘটে। পরবর্তী সময়ে পূর্ণোদ্যমে কার্যক্রম চালু হওয়ায় আবারও অপেক্ষার সময় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ঈদের ছুটির সময়ও বন্দর ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখা হয়। ঈদের আগে জাহাজের অপেক্ষার সময় ৩ থেকে ৫ দিনে উঠলেও কর্তৃপক্ষের বাড়তি নজরদারি ও সমন্বয়ের ফলে আউটার অ্যাংকরেজে অপেক্ষার সময় আবার শূন্যে নেমে আসে। এতে জাহাজ দ্রুত পণ্য ওঠানামা করে বন্দর ত্যাগ করতে পারছে।

তিনি আরও বলেন, এতে শিপিং কোম্পানির সময় ও খরচ কমছে। আমদানিকারকেরা দ্রুত পণ্য পাচ্ছেন এবং রপ্তানিকারকেরা সময়মতো পণ্য পাঠাতে পারছেন। লজিস্টিকস খরচ কমায় পণ্যের বাজার মূল্যেও ইতিবাচক প্রভাব পড়ছে, যার সুফল পাচ্ছেন ভোক্তারা। মূলত রমজান মাসের শুরু থেকেই সরবরাহব্যবস্থা সচল রাখতে বন্দর কর্তৃপক্ষ ওয়েটিং টাইম শূন্যে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ঈদের ছুটিতেও কর্মকর্তা-কর্মচারীদের রোস্টার ডিউটির মাধ্যমে কার্যক্রম চালু রাখা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd