1. admin@moheshpurnews24.com : admin :
April 1, 2026, 9:20 pm
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিবহন শ্রমিকরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ৫ মে সাধারণ সভা পর্যন্ত সমন্বিত কার্যক্রমের সিদ্ধান্ত নাসিরনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ৫ হাজার লিটার অবৈধ ডিজেল তৈল জব্দ গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠী’র নলছিটিতে কোস্ট গার্ডের অভিযানে ৪২ মন জাটকা জব্দ, জরিমানা কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন, সম্পাদক আব্দুস সালাম
ব্রেকিং নিউজঃ

কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা

  • Update Time : Wednesday, April 1, 2026

সিনিয়র রিপোর্টার, জুয়েল খন্দকার :-
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশে ছোটরা মোজার ডিসি রোড সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, এই কাজটি কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের নির্দেশেই করা হচ্ছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন সংবাদের ভিত্তিতে পৌর ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় কারারক্ষীসহ কয়েকজনের একটি দল তাদের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি, কুমিল্লা ডিসির অধিনে। নিয়ম বহির্ভূতভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd