1. admin@moheshpurnews24.com : admin :
April 1, 2026, 9:19 pm
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিবহন শ্রমিকরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ৫ মে সাধারণ সভা পর্যন্ত সমন্বিত কার্যক্রমের সিদ্ধান্ত নাসিরনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ৫ হাজার লিটার অবৈধ ডিজেল তৈল জব্দ গোবিন্দগঞ্জ উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠী’র নলছিটিতে কোস্ট গার্ডের অভিযানে ৪২ মন জাটকা জব্দ, জরিমানা কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন, সম্পাদক আব্দুস সালাম
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : Wednesday, April 1, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের  
টেকানগর এলাকার বাক-লংগন  
নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নের লক্ষ্যে এক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর সদর ইউনিয়ন টেকানগর এলাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে নেতৃত্ব দেন,নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন।

​অভিযান চলাকালে বাক-লংগন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩০টি রিং জাল এবং ১০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
​অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান

করেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd