1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 3:36 pm
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন দেখে এগিয়ে এলেন ইউএনও ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ

  • Update Time : Friday, April 3, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসহায় ইন্তাজুলের পাশে দাঁড়িয়েছে মানবতা। গুরুতর আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ইন্তাজুলকে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে এই অর্থ তুলে দেন ইন্তাজুলের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মন্ডল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান আপেল এবং মামুন হোসেন।
জানা যায়, ইন্তাজুল আলমসাধু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। দরিদ্রতার কারণে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি পরিবারের খাবারের ব্যবস্থাও ছিল না, ফলে পরিবার নিয়ে চরম হতাশায় দিন কাটছিল তার। বিছানায় শুয়ে অসহায়ভাবে দিন পার করছিলেন তিনি।

এ অবস্থায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সাংবাদিক জাহাঙ্গীর আলম ও রফিক মন্ডলসহ স্থানীয় সচেতন মানুষজন। তাদের পোস্ট নজরে আসে প্রশাসন ও সচেতন মহলের।
পরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং সামাজিক সচেতন মহলের আরও অনেকেই।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd