1. admin@moheshpurnews24.com : admin :
April 5, 2026, 12:45 pm
শিরোনামঃ
ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল। চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন নেত্রকোনায় সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াতে চান শীতল পাটির কারিগররা নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নেত্রকোণায় প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ নামে এক যুবকের আত্মহত্যা রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে গাইবান্ধা সদরে সম্প্রতি সন্ধ্যা ৭টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের (ম্যাজিস্ট্রেট) আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
ব্রেকিং নিউজঃ

রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে

  • Update Time : Saturday, April 4, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানো হয় ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, এমন শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না; তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, এমন ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে এখানেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির আওতায় থাকা অধিকাংশ শিশু ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়ায় তাদের অনেকেই টিকা পায়নি। তাই ঝুঁকি এড়াতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।

রোববার থেকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলা, নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd