1. admin@moheshpurnews24.com : admin :
April 7, 2026, 8:55 am
শিরোনামঃ
টাঙ্গাইলের মির্জাপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (২০২৬) নির্বাচিত: আগেও কিশোরগঞ্জে টানা দুইবার সেরা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত। আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড কেপিজেড উন্নয়নে এমপি নিজাম ও কিহক সং এর বৈঠক গাইবান্ধায উপজেলায় বৃদ্ধা মোছাঃ লতিফুন্নেছার বেওয়া মাথা গোঁজার ‎ঠাঁইটুকুও নেই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে, পাকুন্দিয়ায় অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুইজন আটক হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ নেত্রকোনায় ন্যায্যমূল্যের পণ্যের প্রলোভন দেখিয়ে প্রতারণা, পুলিশ হেফাজতে ৫
ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ নামে এক যুবকের আত্মহত্যা

  • Update Time : Sunday, April 5, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের আখড়া রোডে এই ঘটনা ঘটে। রবিবার (৫ এপ্রিল) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন। যুবরাজ সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের কাচারি রোডের ব্যবসায়ী সুফল পালের মুদিদোকানে দেড় বছর ধরে কর্মচারীর কাজ করতেন যুবরাজ। শনিবার বিকেল ৪টার দিকে একটি ভ্যান নিয়ে আখড়া রোডের গুদামে মালামাল আনতে যান তিনি। দীর্ঘ সময় পার হলেও ফেরত আসেননি যুবরাজ। পরে সাড়ে ৫টার দিকে দোকানমালিক গিয়ে দেখেন, গুদামের ভেতর আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন যুবরাজ। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে মৃত্যুর পর যুবরাজের স্মার্টফোন থেকে তাঁর বন্ধুদের কাছে পাঠানো অসংখ্য খুদে বার্তা পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে এক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কে বিচ্ছেদ হওয়ার বিষয়টি জানা যায়। এই কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে।

ওসি হাফিজুল ইসলাম বলেন, মৃত্যুর আগে যুবরাজ কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়ে তাঁর বন্ধুদের অসংখ্য মেসেজ দিয়েছেন। এ নিয়ে তাঁর মনে অনেক কষ্ট ছিল। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত দেখে এটিকে আত্মহত্যা মনে হয়েছে। হাফিজুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে যুবরাজের বাবা, ভাই, ভগ্নিপতি, সেখানকার ইউপি সদস্যসহ পরিবারের অনেক সদস্য এসেছিলেন। এ বিষয়ে কারও বিরুদ্ধে তাঁদের অভিযোগ নেই। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd