1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 11:54 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

  • Update Time : Sunday, April 5, 2026

খ ম,জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত  নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত। এতে ভোগান্তিতে পড়েছে সেবাপ্রত্যাশীরা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গেলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছিরের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়।তার মনগড়া অফিসে কাজ করার ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে পশু চিকিৎসা সেবা । এসময় তার কার্যালয়ের ড্রেসার মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, আমারে জিগায়েন না স্যার অফিসে আসেনি, আমি অসুস্থ মানুষ। আপনি জিগায়ে নেন।
সরেজমিনে অফিসে গিয়ে আরো দেখা যায়, একজন ড্রেসার, একজন ইন্টার্নির ছাত্র, ২ জন প্রকল্পের লোক অফিসে বসা। অফিসের নিচে অনেক সেবা প্রত্যাশী অবস্থান করছে, কোন ডাক্তার, উপ-সহকারী না থাকায় ইন্টার্নি করতে আসা আদিত্য মল্লিক যাদু নামে এক ছাত্র পশুর চিকিৎসা দিচ্ছে।

আসাদ নামের এক সেবা প্রত্যাশী বলেন, আমি গরুর চিকিৎসার জন্য ডাক্তারের অপেক্ষায় আছি, অফিসের লোক বললো ডাক্তার আসবে তাই বসে আছি।
এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছিরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি বাহিরে আছি, ছুটিতে আছি।
ছুটির বিষয় ব্রাহ্মণবাড়িয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উনি আমার কাছে কোন ছুটি আবেদন করে নি। তবে বিষয়টি নিয়ে আমি উনার সাথে কথা বলবো।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, সবাইকে নিয়মিত অফিস করার জন্য ইতিপূর্বেই বলা হয়েছে। তার অফিসে অনুপস্থিতির বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছে কোন ছুটির আবেদন করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd