1. admin@moheshpurnews24.com : admin :
April 9, 2026, 10:20 am
শিরোনামঃ
ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুত করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা নেত্রকোনায় আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য গাইবান্ধায় সাঘাটা উপজেলায় তিন অবৈধ ইটভাটাকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দেন দেবীগঞ্জে গোয়াল ঘরে আগুনে পুড়ল ৩টি গরু ও একটি ছাগল। পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শনে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও গাইবান্ধায় ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাব ১৩ গাইবান্ধা সদর লাশ বহন করে জীবিকা মোঃ ছকু মিয়ার নেই স্থায়ী আয়ের নিশ্চয়তা সরকারি সহায়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত একটি নিখোঁজ সংবাদ একটি নিখোঁজ সংবাদ ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় বিনামূল্য চোখের ছানি অপারেশন
ব্রেকিং নিউজঃ

কুড়িগ্রামের উলিপুরে এক প্রসবে তিন সন্তানের জন্ম, স্বাভাবিক ডেলিভারিতে বিরল ঘটনা

  • Update Time : Sunday, April 5, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামের উলিপুরে এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, পূর্বে সিজারিয়ান অপারেশন হলেও এবার তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন, যা চিকিৎসকদের মতে একটি বিরল ও জটিল সফলতা।

জানা যায়, চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে উলিপুরের আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডা. শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক যোনিপথে প্রসব (এনভিডি) পদ্ধতিতে সফলভাবে তিনটি সন্তানের জন্ম দেন।

রোববার (৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট ও ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতির রক্তচাপ স্বাভাবিক ছিল (১১০/৮০) এবং বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ রয়েছেন।

চিকিৎসকরা জানান, পূর্বে সিজারিয়ান অপারেশনের পর স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। তবে দক্ষ চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd