ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নির্দেশনা এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমানের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৫ এপ্রিল আশুতিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই মধুসূদন সরকারের নেতৃত্বে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি কুড়াল, দুটি ছুরি, তিনটি স্টিলের লাঠির করাত, দুটি স্টিলের তলোয়ার, একটি করাত, দুটি ওয়াকিটকি এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(ফ) ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মো. মন্টু মিয়া (২০) নামে এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান