1. admin@moheshpurnews24.com : admin :
April 8, 2026, 3:56 pm
শিরোনামঃ
একটি নিখোঁজ সংবাদ একটি নিখোঁজ সংবাদ ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় বিনামূল্য চোখের ছানি অপারেশন ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ কে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচছা হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত মনপুরা হিসাব রক্ষণ অফিসে লাগামহীন অনিয়ম, আট মাস ধরে অনুপস্থিত কর্মকর্তা, সেবা পেতে চরম ভোগান্তি।। হরিণাকুণ্ডু উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার বাচ্চু মিয়ার যোগদান। ডিবির অভিযানে তারাপাশায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ২.৫ কেজি গাঁজা নেত্রকোনায় হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ১ শিশুর মৃত্যু
ব্রেকিং নিউজঃ

ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, April 8, 2026

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলায়
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন তিল, পাট ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাইমা তাবাসসুম শাহ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সসাজসেবা কর্মকর্তা মোঃ নানিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ নাহিদা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখ, উপজেলা একাউন্টস কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উপকরণ হিসেবে বিতরণ করা হয়
🔹 গ্রীষ্মকালীন মুগ (৪০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ৫ কেজি
🔹 গ্রীষ্মকালীন তিল(৫০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ১ কেজি
🔹 আউশ ধান (৪০০০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ ৫ কেজি
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হচ্ছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd