লিটন প্রধান নিজস্ব প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ৯ নং দেবীদডুবা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মহালদার পাড়া গ্রামের হতদরিদ্র বর্গাদার কৃষক ফজলুল হক(ফজলু) পিতা মৃতঃ ফমির উদ্দিন (ফমি) এর গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু পুড়ে মারা গেছে। বাড়ির মালিক জানায় ২টি গাভী গরু গাভ ছিল।
অপর মৃত গাভিটির একটি বাছুর সহ ঘটনায় আরও ১টি গরু দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ফজলুর গোয়াল ঘরে আগুন লাগে।
তিনি বলেন হঠাৎ আমার গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখি, তার ধারণা বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, পরে অনেক চেষ্টা করে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ৭টি গরুর মধ্যে ৩টি পুড়ে মারা যায়। আর ২টি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়।
এবং ৩টি ছাগলের মধ্যে ১টি গাভীন বকরি ছাগল পুড়ে মারা যায় ও ১টি সামান্য দগ্ধ হয়। গোয়াল ঘড়ে রাখা কিছু মুরগিও পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। গোয়াল ঘড়টি সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়, অন্য ঘড় গুলি আগুন থেকে রক্ষা পায়। এতে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।