1. admin@moheshpurnews24.com : admin :
April 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নীলফামারীতে এক বিয়েতে দুই কাগজ কাজি কারাগারে, সর্বোচ্চ শাস্তি চান সাধারণ মানুষ কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা। গাইবান্ধায় পলাশবাড়ীতে পেট্রোল নেয়াকে কেন্দ্র করে ছুড়ির আঘাতের আহত ৪ আটক ১ (বিসিসি) কর্তৃক ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী AI & Cyber Security বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ট্যাক্স রিটার্ন দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, বিনামূল্যে ফাইলের সুযোগ এখনও আছে ফরিদপুরে যাচাই-বাছাই করে ভাতা প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে যাচাই-বাছাই করে ভাতা প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ

  • Update Time : Thursday, April 9, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে যাচাই-বাছাই করে ভাতা প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ
করা হয়েছে।

৮ নং কৃষ্ণনগর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে,
(৯ এপ্রিল) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সদরদী বাজারে ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের গরীব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এ কার্ড প্রদান করা হয়।

৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম বাদশা মিয়ার সভাপতিত্বে, এ-সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী মোঃ সাইফুল ইসলাম, ফাহিমা আক্তার ও রোকসানা আক্তার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ মোল্লা, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ রানা ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মমেনা বেগম প্রমুখ।

আরোও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নান্নু মোল্লা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমানসহ উপকারভোগীরা।

সংশ্লিষ্টরা জানান, আবেদনকারির আবেদনপত্র যাচাই-বাছাই করে ৩ টি ওয়ার্ডে ৪৫৬ জন বয়স্ক ভাতা, ১১৫ জন বিধবা মহিলাকে বিধবা ভাতা ও ২৫০ জন প্রতিবন্ধি ব্যক্তিকে প্রতিবন্ধি ভাতার কার্ড প্রদান করা হয়েছে৷

জানা গেছে, ইউনিয়নের সকল ওয়ার্ডে অনলাইনে আবেদন করা বয়স্ক ও বিধবা নারী-পুরুষদের আবেদন যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নাম নির্বাচন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত অসহায় ও দরিদ্রদের ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ মোল্লা জানায়, ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে অসহায়, গরীব ও দুস্থ ব্যক্তিদের নাম তালিকা তৈরি করে নতুন কার্ড প্রদান করা হয়েছে। সেইসাথে পুরাতন কার্ড যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করে দ্রুত উপকারভোগীদের ভাতার কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd