1. admin@moheshpurnews24.com : admin :
April 10, 2026, 12:17 pm
শিরোনামঃ
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আনুষ্ঠানিকভাবে যোগদান সহকারী পুলিশ সুপার এএসপি মায়িশা ফান্নানা নিকলীতে পরিকল্পিত অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৭৮২ পিস ইয়াবা ও নগদ টাকা মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সজীব মোল্লার ওপর হামলা ও লাঞ্ছনা; থানায় অভিযোগ। বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক! অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ! গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১
ব্রেকিং নিউজঃ

ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক! অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ!

  • Update Time : Friday, April 10, 2026

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরবাইক ও অন্যান্য চালকদের জন্য জ্বালানি নেয়ার ক্ষেত্রে সরকারী নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত ফুয়েল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের ফুয়েল (পেট্রোল/অকটেন) দেয়া হবে না বলে জানানো হয়েছে।

উপজেলার ভোলাহাট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্দেশনানুযায়ী এখন থেকে সকল মোটরসাইকেল চালকদের নির্ধারিত অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন না করলে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ করা হবে না।
এতে আরও বলা হয়, শৃঙ্খলা বজায় রাখা এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

জ্বালানী সংশ্লিষ্ট সকলকে দ্রুত অ্যাপে নিবন্ধন করে ফিলিং স্টেশনে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে স্থানীয় মোটরবাইক চালকদের মধ্যে এ নির্দেশনা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছেন, তবে কিছু চালক এ বিষয়ে আরও স্পষ্ট দিক নির্দেশনা চেয়ে জোর দাবী জানিয়েছেন স্থানীয় মোটরবাইকারগণ।

ফুয়েল অ্যাপস এ মোটরবাইকারদের রেজিষ্ট্রেশনের জন্য যারা অনলাইনে ও বিভিন্ন দোকানে কম্পিউটারে ব্যবসা করে, তাদের সাথে যোগাযোগ করলে রেজিষ্ট্রেশন করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যেমনটি উপজেলার সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়, ছাইতনতলা, উপজেলা উত্তর ও দক্ষিণগেট সংলগ্ন মার্কেটগুলি।

এ বিষয়ে সদ্য যোগদানকৃত নয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ বলেন আজকের পর থেকে যখন তেল দেয়া হবে তখন থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। তিনি আরো বলেন, দেশে জ্বালানী তেল পর্যাপ্ত মজুদ রয়েছে, কোন ঘাটতি নেই। একটি দুষ্টু চক্র তাদের মুনাফার আশায় এ জ্বালানীর সমস্যা করছে। যার এ ফুয়েল অ্যাপস ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd