1. admin@moheshpurnews24.com : admin :
April 10, 2026, 1:46 pm
শিরোনামঃ
সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আনুষ্ঠানিকভাবে যোগদান সহকারী পুলিশ সুপার এএসপি মায়িশা ফান্নানা নিকলীতে পরিকল্পিত অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৭৮২ পিস ইয়াবা ও নগদ টাকা মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সজীব মোল্লার ওপর হামলা ও লাঞ্ছনা; থানায় অভিযোগ। বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক! অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ! গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন,
ব্রেকিং নিউজঃ

মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সজীব মোল্লার ওপর হামলা ও লাঞ্ছনা; থানায় অভিযোগ।

  • Update Time : Friday, April 10, 2026

মেহেদী রাকিব
উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সজীব মোল্লা নামে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে। গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সজীব মোল্লা জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার মনপুরা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বিকেলে মনপুরা মডেল ফার্মার মালিক পলাশ ফরাজির কাছে পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজীব মোল্লা। এসময় কোনো কারণ ছাড়াই পলাশ ফরাজি ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
​প্রতিবাদ করলে সজীব মোল্লাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে আটকে রাখা হয় এবং লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়।

শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd