1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 8:28 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে কর্মী ও সহযোগী সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে শিশুকে হেনস্তার চেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত
ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

  • Update Time : Sunday, April 12, 2026

চট্টগ্রাম প্রতিনিধি:
শওকত হোসেন মুন্না

মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে গত ১১ এপ্রিল (শনিবার) বিকেল ৫টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ইকবাল হোসেন এবং লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান এমজেএফ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নাসরিন ইসলাম ও আবছার উদ্দিন অলি।

এ বছর জুরি বোর্ডের বিশেষ মনোনয়নে সামাজিক ও পরিবেশবাদী কাজের স্বীকৃতি হিসেবে ১৩টি সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য রাষ্ট্রীয় সম্মাননা বেগম রোকিয়া পদক প্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. ইফতেখার মনির, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, এড. এনামুল হক, বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক নেছার আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস বলেন, “মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়ন কেবল কোনো একক সংগঠনের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব।

যারা আজ পুরস্কৃত হয়েছেন, তারা সমাজের অন্ধকার দূর করার আলোকবর্তিকা। আপনাদের এই নিঃস্বার্থ কাজ আগামী প্রজন্মকে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করবে।”
প্রধান বক্তা পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ এবং সাধারণ মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক অসংগতির বিরুদ্ধে দাঁড়ায়, তখন সমাজ থেকে অপরাধ ও অন্যায় বিদায় নেয়। আজকের এই আয়োজন প্রমাণ করে যে, ভালো কাজের মূল্যায়ন সবসময় আছে। এই সম্মাননা আপনাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
বিশেষ অতিথির বক্তব্যে সফিকুর রহমান স্বপন বলেন, “রাজনীতি ও সমাজসেবা একে অপরের পরিপূরক। আমরা যদি যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসি, তবেই দেশে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়াও ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান এবং ইকবাল হোসেন তাদের বক্তব্যে পরিবেশ রক্ষা এবং আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন যে, একটি সুস্থ সমাজ গঠনের জন্য পরিবেশবাদী সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd