1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 9:00 am
শিরোনামঃ
অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬ আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
ব্রেকিং নিউজঃ

পহেলা বৈশাখকে ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ, ডিসি হিল ও সিআরবিতে শেষ মুহূর্তের প্রস্তুতি,

  • Update Time : Tuesday, April 14, 2026

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
শওকত হোসেন মুন্না,

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ বরণ করে নিতে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ডিসি হিল ও সিআরবি এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। নগরীর এই দুই ঐতিহ্যবাহী স্থানে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে মঞ্চ, সাজানো হচ্ছে আশপাশের সড়ক, আর নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার সরেজমিনে ডিসি হিলে গিয়ে দেখা যায়, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বড় মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মঞ্চের দক্ষিণ পাশে মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং উত্তর পাশে পুরুষদের জন্য নির্ধারিত আসনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে করে দর্শনার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠান উপভোগ করতে পারেন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডিসি হিল এলাকায় প্রবেশপথ থেকে শুরু করে সার্কিট হাউস পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে রঙিন আলপনা আঁকা হয়েছে। এই আলপনা নববর্ষের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। স্থানীয় শিল্পীরা দিনরাত পরিশ্রম করে সড়কজুড়ে বর্ণিল নকশা এঁকেছেন।

নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুরো ডিসি হিল এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, উৎসবকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারি রাখা হবে।

অন্যদিকে নগরীর আরেক ঐতিহ্যবাহী স্থান সিআরবিতেও শুরু হয়েছে বৈশাখ বরণের আয়োজন। অনন্য সংগীত নিকেতন এর উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে একদিন আগে থেকেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে তারা বরণ করে নিচ্ছে নতুন বাংলা বছর।

আয়োজকরা জানান, “বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। শিশুদের অংশগ্রহণে বৈশাখের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নিরাপত্তার স্বার্থে আগামীকাল সিআরবি এলাকায় কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করা হবে। বিশেষ করে সিআরবি ও কদমতলী সংযোগ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

সবমিলিয়ে চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবি এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন বাংলা বছরকে বরণ করে নিতে নগরবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd