1. admin@moheshpurnews24.com : admin :
April 15, 2026, 12:17 am
শিরোনামঃ
তাহেরহুদায় লালন ভূমি থিয়েটারের বর্ণাঢ্য আয়োজন: শেকড়ের টানে মেতেছে হাজারো মানুষ সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গাইবান্ধা উপজেলায় ঘাঘট নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অন্তরা কবিরের বৈশাখী প্রেম। নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • Update Time : Tuesday, April 14, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ-উচ্ছ্বাসের প্রতীক পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় জেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুস্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল, পালকি, ঢেঁকি, কুলাসহ গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

ডিসি মোড়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল ঐতিহ্যবাহী পান্তা ভাত, ইলিশ, মুড়ি-মুড়কি ও গ্রামীণ খাবারের আয়োজন।

অনুষ্ঠানে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)সহ সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন বছরকে উৎসবমুখর পরিবেশে বরণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা জানান, এ ধরনের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd