1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 2:15 pm
শিরোনামঃ
পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।
ব্রেকিং নিউজঃ

সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়েছাই ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য

  • Update Time : Saturday, April 18, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার
ধাপেরহাট এলাকার ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র হাজি মার্কেট এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে বেশ কয়েকটি দোকানের মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন
গাইবান্ধা-০৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে
সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা
তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহামুদুল হাসান আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান তাদের দোকানের জুতা ব্যাগ বেল্ট প্রসাধনী সামগ্রীসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
অনেকেই একমাত্র জীবিকার উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd