মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
দেশের চলমান তেল সংকটের মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর রসুলপুর দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে সৌর বিদ্যুৎ বেসরকারি সংস্থা সবুজ যুব জোট এর উদ্যোগে দ্য আর্থ সোসাইটি
ইকো লিডারশিপ সহযোগিতা এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় সোলার বিদ্যুৎ সুবিধা চালু করা হয়েছে।
শনিবার বিকেলে জেলার ফুলছড়ি উপজেলার চর রসুলপুর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজ যুব জোটের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শামীম আল সাম্য।
প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২০টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে
বিদ্যুৎ সুবিধা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত চরবাসী
চরবাসীরা জানান এতদিন সন্ধ্যার পর তাদের একমাত্র ভরসা ছিল ল্যাম্প বা কুপি
কিন্তু তেলের সংকটের কারণে সেই আলো জ্বালানোও কঠিন হয়ে পড়েছিল
এখন সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ফিরেছে নিরবচ্ছিন্ন আলোর নিশ্চয়তা
এই উদ্যোগ তাদের সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাভাবিক করে তুলবে
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে এমন উদ্যোগ শুধু আলোই নয় মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আনছে সবুজ যুব জোট