1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 3:47 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

  • Update Time : Sunday, April 19, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
১৯ এপ্রিল ২০২৬, কিশোরগঞ্জ
গভীর আবেগঘন পরিবেশে এসএসসি পরীক্ষা–২০২৬ উপলক্ষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ প্রাঙ্গণে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের ড্রিল শেডে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাছুমা। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিদ্যালয়ের দীর্ঘ শিক্ষাজীবন শেষে আজ তারা নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস. এম. ফরহাদ হোসেন, পুলিশ সুপার, কিশোরগঞ্জ জেলা পুলিশ। আগত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক। পরে পুলিশ সুপার শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে এই ব্যাচ জেলার সুনাম বয়ে আনবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরুবা আতরাবা তামান্না, সভানেত্রী, পুনাক কিশোরগঞ্জ এবং অনামিকা কুন্ড, সহ–সভানেত্রী, পুনাক কিশোরগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, বর্তমান শিক্ষার্থী ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। ভালোবাসা ও শুভকামনায় ভরপুর এই আয়োজন শিক্ষার্থীদের জন্য হয়ে থাকবে এক স্মরণীয় দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd