1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 3:03 pm
শিরোনামঃ
এনবিআরের এক কর্মকর্তার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং চাতরী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম মঞ্জু ৪ নং ওয়ার্ড এর জনগণের সেবা করতে চান, চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​ আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন কোটচাঁদপুরে ওয়াকফ সম্পত্তি দখল, আত্মসাৎ, তছরূফ ও লুটপাটের অভিযোগে মামলা হারানো মোবাইল মালিকদের হাতে তুলে দিল কিশোরগঞ্জ জেলা পুলিশ মোঃজোনায়েদ হোসেন জুয়েল আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত অটোয়ায় বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখ ১৪৩৩ উদযাপন
ব্রেকিং নিউজঃ

অটোয়ায় বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখ ১৪৩৩ উদযাপন

  • Update Time : Monday, April 20, 2026

আন্তর্জাতিক প্রতিনিধিঃ (মতিউর রহমান রিয়াদ)
কানাডার, অন্টারিও প্রদেশের, অটোয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করলেন বাংলা নববর্ষ বৈশাখ ১৪৩৩। Bangladesh Association of Ottawa- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অটোয়া (BAO) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

সুপ্তি বড়ুয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানটি শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। নৃত্য, সঙ্গীত পরিবেশনায় পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক মনমুগ্ধকর মিলনমেলা। বিশেষ করে বাংলা গানের তালে তালে দর্শকদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নভোজ। ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহারে সাজানো হয়েছিল খাবারের আয়োজন। ভর্তা, মাছ ভাজা, বিভিন্ন রকম মিষ্টান্নসহ নানা মুখরোচক খাবার অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রবাসে থেকেও এমন আয়োজন বাঙালি সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। র‍্যাফেল ড্র-এর মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকদের মতে, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd