1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 6:35 pm
শিরোনামঃ
সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসে মনোযোগী ছাত্র-ছাত্রীদের সঙ্গে: এমপি-মনিরুল হক চৌধুরী এনবিআরের এক কর্মকর্তার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং চাতরী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম মঞ্জু ৪ নং ওয়ার্ড এর জনগণের সেবা করতে চান, চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​ আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন কোটচাঁদপুরে ওয়াকফ সম্পত্তি দখল, আত্মসাৎ, তছরূফ ও লুটপাটের অভিযোগে মামলা হারানো মোবাইল মালিকদের হাতে তুলে দিল কিশোরগঞ্জ জেলা পুলিশ মোঃজোনায়েদ হোসেন জুয়েল আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

হারানো মোবাইল মালিকদের হাতে তুলে দিল কিশোরগঞ্জ জেলা পুলিশ মোঃজোনায়েদ হোসেন জুয়েল

  • Update Time : Monday, April 20, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি হারানো বা চোরাই মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার বলেন, নাগরিকদের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধার করা মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিলে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন পর ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা প্রযুক্তিনির্ভর তদন্ত ও পুলিশের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। জেলা পুলিশের পক্ষ থেকে হারানো বা চুরি হওয়া মোবাইলের ক্ষেত্রে দ্রুত জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রযুক্তির সহায়তায় দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd