1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 3:21 pm
শিরোনামঃ
পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

  • Update Time : Tuesday, April 21, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ)
সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতেও অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের এই পরীক্ষায় উপজেলার ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর হরিণাকুণ্ডুর ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৯০৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে প্রথম দিনে ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৫৯৩ জন এবং দাখিল (মাদ্রাসা) পরীক্ষায় ২৬৪ জন ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১১২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনে মাদ্রাসায় কুরআন মাজিদ ও তাজবিদ এবং মাধ্যমিকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা কঠোর নজরদারি পালন করেন। দুপুর ১টায় পরীক্ষা শেষে কেন্দ্রগুলো থেকে পরীক্ষার্থীদের হাসিমুখে বেরিয়ে আসতে দেখা যায়।
​শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আহমেদ অনুভব উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, “প্রথম দিনের পরীক্ষা খুব ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তবে পরীক্ষার সময়সীমা যদি আর একটু বেশি হতো, তবে আমাদের জন্য আরও সুবিধা হতো।”
​হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বিভাগ ও স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd