1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 12:56 pm
শিরোনামঃ
সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার গোবিন্দগঞ্জ হাসপাতালে অচেতন কে এই তরুণী
ব্রেকিং নিউজঃ

গোবিন্দগঞ্জ হাসপাতালে অচেতন কে এই তরুণী

  • Update Time : Wednesday, April 22, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অজ্ঞাতনামা তরুণীকে ঘিরে সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগ ও মানবিক শঙ্কা। সোমবার সন্ধ্যার পর কে বা কারা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় রেখে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ৪র্থ তলায় ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

বর্তমানে তরুণীটি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, তার নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তার শরীর থেকে গহনা খুলে নেওয়া হতে পারে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি কোনো অপরাধমূলক ঘটনা,তা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তরুণীর সঙ্গে থাকা সামান্য কিছু সূত্রের মধ্যে পাওয়া গেছে মাত্র ১৫০ টাকা এবং একটি মোবাইল নম্বর। তবে ওই নম্বর থেকে এখনো নিশ্চিত কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, মেয়েটির পরিচয় নিশ্চিত করা গেলে তার চিকিৎসা কার্যক্রম আরও সহজ হবে এবং পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই ঘটনাটি শুধু একটি খবর নয়,এটি একটি মানবিক আবেদন। একজন অচেতন তরুণী, যার পরিবার হয়তো এখনো জানেই না তার এই অবস্থার কথা। তাই সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, যদি কেউ মেয়েটিকে চিনে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনায় সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি প্রাণকে তার আপনজনের কাছে ফিরিয়ে দিতে। বেশী বেশী শেয়ার করে আপন জনকে জানিয়ে দিন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd