1. admin@moheshpurnews24.com : admin :
April 24, 2026, 2:10 pm
শিরোনামঃ
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নেত্রকোনায় বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারের পর প্রসুতির মৃত্যুর অভিযোগ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ব্রাহ্মণবাড়িয়ার চার নারী সংরক্ষিত আসনে এমপি মনোনীত রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার ‎ গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা
ব্রেকিং নিউজঃ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান

  • Update Time : Friday, April 24, 2026

টেকনাফ কক্সবাজার বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফে একটি বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তলসহ মোঃ ইয়াসিন (২৮) নামে এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ইয়াসিন টেকনাফ থানার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-
সাব্বির আলম সুজন
লেফটেন্যান্ট কমান্ডার, বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd