1. admin@moheshpurnews24.com : admin :
April 24, 2026, 6:49 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর ঐতিহ্যবাহী মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলা কোটচাঁদপুরে স্বর্ণের চেইন প্রতারণায় আটক নারী, বাদীকে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের পালংখালীতে ইয়াবা কাণ্ড: রহস্য, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নেত্রকোনায় বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারের পর প্রসুতির মৃত্যুর অভিযোগ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে স্বর্ণের চেইন প্রতারণায় আটক নারী, বাদীকে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

  • Update Time : Friday, April 24, 2026

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রতারণার মাধ্যমে স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগ, তদন্তের সময় পুলিশের এক কর্মকর্তা তাকে হুমকি দিয়েছেন—যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা খাদিজা পারভীন (২৬) গত ২৪ মার্চ ২০২৬ তারিখে মহেশপুর বাজারে গেলে সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের রমজান আলীর মেয়ে সোনিয়া আক্তার (২৪) তাকে কৌশলে একটি পার্লারে নিয়ে যায়। সেখানে বিশ্বাস অর্জন করে খাদিজার গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

পরে চেইনটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত সোনিয়া সাফদারপুর বাজারের ‘রাখি জুয়েলার্স’ থেকে নতুন করে তৈরি করে দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত একাধিকবার ডেকে নিয়েও দোকান বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত। একপর্যায়ে চাপ দিলে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ ওঠে।

এ ঘটনায় খাদিজা পারভীন কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও বলা হয়, ৯ এপ্রিল তদন্তের জন্য পুলিশ সোনিয়ার বাড়িতে গেলে পরবর্তীতে সোনিয়া উল্টো খাদিজার বিরুদ্ধে ৫০ হাজার টাকা পাওনার অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ১৩ এপ্রিল কোটচাঁদপুর মডেল থানার এসআই আব্দুর রহিম খাদিজার বাড়িতে গিয়ে তাকে টাকা পরিশোধের জন্য চাপ দেন এবং হুমকি প্রদান করেন বলেও দাবি করেন ভুক্তভোগী। এমনকি তার সম্পর্কে এলাকায় নেতিবাচক প্রচার চালানোর অভিযোগও ওঠে।

তবে এ বিষয়ে জানতে চাইলে এসআই আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়েছিলেন, কাউকে হুমকি দেননি।

অবশেষে ২৩ এপ্রিল রাতে প্রতারণা মামলায় সোনিয়া খাতুনকে গ্রেফতার করে মহেশপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে ২২ এপ্রিল ২০২৬ তারিখে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৪, ধারা ৪২০/৪০৬/১০৯)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। সোনিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd