1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 8:57 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার

  • Update Time : Tuesday, April 28, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার এবং চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ কামরুল ইসলাম (২৫) গত ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকার ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরার লকারে থাকা ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা নং-২৭, তারিখ ২৬/০৪/২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

ঘটনার পর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন ও এএসআই মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মোঃ ইউনুছ রনি (৩৭)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ মোহরা এলাকার কবির টাওয়ারের পেছনে একটি ঝোপঝাড় থেকে দুইটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd