1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 1:19 pm
শিরোনামঃ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধানধ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গাইবান্ধার ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বড় জামালপুর শাহী জামে মসজিদ উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত নেত্রকোনায় খাস জমিতে সেনা সদস্যের ভবন: বন্দোবস্ত বাতিল হলেও ঝুলছে উচ্ছেদ অভিযান
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা

  • Update Time : Tuesday, April 28, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে, (২৮ এপ্রিল) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহার সভাপতিত্বে,
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইলিয়াছুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
খন্দকার গৌরব মোস্তফা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মঈনুল হাসান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আখতারুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য, ম্যানেজার মোঃ হোসেন খান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আনিচুর রহমান, সেক্টর স্পেশালিষ্ট সালমান শাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্টর স্পেশালিষ্ট সাইকোসোশ্যাল কাউন্সিলর লুৎফে আমিন শশী।

এ-সময় জেলার বিভিন্ন পর্যায়ের
সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং বিদেশ-ফেরত অভিবাসীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে আসছে বলে জানান। বক্তারা বলেন, বিদেশ-ফেরত অভিবাসীরা দেশের সম্পদ কারণ তাদের রেমিট্যান্সের ওপর ভর করে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে বিদেশ-ফেরতদের একটি ডাটাবেজ তৈরি করে সকলের জন্য উন্মুক্ত রাখলে সবাই জানতে পারবেন কতজন মানুষ বিদেশ থেকে ফেরত এসেছেন আর তারা কি কাজে নিয়োজিত ছিলেন। সকল অংশীজনকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সেবাসমূহ একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় এনে জনগণকে জানাতে হবে বলে জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd