1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 3:51 pm
শিরোনামঃ
উপজেলা পর্যায়ে ফাইনালে চ্যাম্পিয়ন নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় । সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে—ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধানধ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • Update Time : Tuesday, April 28, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক। এরপর একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম তাঁর বক্তব্যে গত এক বছরের কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে ৫৩৩টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) মামলার মধ্যে ৫১৫টি নিষ্পত্তি হয়েছে। এডিআরের মাধ্যমে আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা এবং আইনি পরামর্শ দেওয়া হয়েছে ৪০৫ জনকে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র জজ জিয়াউদ্দিন মাহমুদ ও আরিফা ইয়াসমিন মুক্তা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট লায়লা আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সুবিধাভোগী মো. রুহুল আমিন ও মোছা. শাহিনুর আক্তার সরকারি আইনি সহায়তা পাওয়ার মাধ্যমে তাঁদের সমস্যা সমাধানের অভিজ্ঞতা বর্ণনা করেন।

উল্লেখ্য, ২০০০ সালে আইন সহায়তা প্রদান আইন প্রণয়ন হলেও ২০১৩ সাল থেকে প্রতি বছর ২৮ এপ্রিল দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd