1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 1:30 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

মান্দায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

  • Update Time : Sunday, October 26, 2025

নওগাঁ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নওগাঁর মান্দায় লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ মতীনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

এ সময় এম এ মতীন বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একমাত্র রোডম্যাপ।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলাল প্রমুখ।

এছাড়া কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জামান সোহান, কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ জামাল হক, সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd