1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 6:55 pm
শিরোনামঃ
জেলার বিভিন্ন পুলিশ ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার উপজেলা পর্যায়ে ফাইনালে চ্যাম্পিয়ন নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় । সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে—ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধানধ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি
ব্রেকিং নিউজঃ

সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে—ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন

  • Update Time : Tuesday, April 28, 2026

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ন্যায়বিচার সবার জন্য নিশ্চিত করার সরকারের অঙ্গীকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র‍্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি আবার আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেনসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা বা সামাজিক প্রতিবন্ধকতা যেন কোনো নাগরিকের ন্যায়বিচার পাওয়ার পথে বাধা না হয়—এই লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সহজেই আইনজীবী নিয়োগ, আইনি পরামর্শ এবং মামলা পরিচালনায় সহায়তা পাচ্ছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, এই সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং বিচারপ্রাপ্তির সুযোগ হবে সবার জন্য সমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মো. বায়জিদ রায়হান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd