1. admin@moheshpurnews24.com : admin :
April 30, 2026, 12:54 pm
শিরোনামঃ
মহেশপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত । মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় গোপন আয়নাঘর আতংকে আতংকিত এলাকাবাসী নাসিরনগরে ভারীবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধান। কৃষকদের হাহাকার। চকরিয়ায় বরইতলীতে জমি দখলের চেষ্টা, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার ব্রাহ্মণবাড়িয়ার ভূমিদস্যু বাদশার আতঙ্কে জিম্মি এলাকাবাসী হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা গাজীপুরের নীল চাঁন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন পলাশবাড়ী উপজেলায় ৭ নং পবনাপুর ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ ২৫৫ নারী পেলেন খাদ্য সহায়তা
ব্রেকিং নিউজঃ

গাজীপুরের নীল চাঁন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

  • Update Time : Thursday, April 30, 2026

‎দিশা আক্তার ঃ স্টাফ রিপোর্টার

‎গাজীপুর মহানগরের গাঁজা থানার সাইনবোর্ড খাইল টেক এলাকায় মিথ্যা মামলা ও ষড়যন্ত্র মূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বাসিন্দা নীল চাঁন খানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি একজন সজ্জন ও নিরীহ ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
‎স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “নীল চাঁন ভাই আমাদের এলাকার একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
‎আরেক বক্তা জাহিদুল ইসলাম বলেন, “আমার বাবা একজন নিরীহ মানুষ। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
‎মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বলেন, “আমরা এলাকার নারীরা নীল চাঁন খানকে একজন ভালো মানুষ হিসেবেই জানি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
‎এসময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
‎এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নীল চাঁন খানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে নুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd