1. admin@moheshpurnews24.com : admin :
April 30, 2026, 12:52 pm
শিরোনামঃ
মহেশপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত । মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় গোপন আয়নাঘর আতংকে আতংকিত এলাকাবাসী নাসিরনগরে ভারীবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধান। কৃষকদের হাহাকার। চকরিয়ায় বরইতলীতে জমি দখলের চেষ্টা, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার ব্রাহ্মণবাড়িয়ার ভূমিদস্যু বাদশার আতঙ্কে জিম্মি এলাকাবাসী হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা গাজীপুরের নীল চাঁন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন পলাশবাড়ী উপজেলায় ৭ নং পবনাপুর ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ ২৫৫ নারী পেলেন খাদ্য সহায়তা
ব্রেকিং নিউজঃ

চকরিয়ায় বরইতলীতে জমি দখলের চেষ্টা, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • Update Time : Thursday, April 30, 2026

এ.এম.আইয়ুবঃকক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দখলদারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজারবিল ভাইগ্যাঘোনা এলাকার বাসিন্দা মাহমুদুল হক মেম্বার ২০১১ সালের ৫ আগস্ট একই এলাকার নূরুল হোসেনের কাছ থেকে বিএস দাগ-১৪৩৯৯ অনুযায়ী ৩০ শতক মাছ চাষের জমি ক্রয় করেন। তবে ২০২৫ সালের ৮ অক্টোবর থেকে নূরুল হোসেনের ছেলে কফিল উদ্দিন ও নোমানসহ একটি সংঘবদ্ধ চক্র ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে নিয়ে ধারালো দা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে এবং কাঠ-বাঁশ দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করে। এতে বাধা দিলে তারা গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে মাহমুদুল হক মেম্বার বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমাদের জমিতে জোরপূর্বক দখলচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

ভুক্তভোগীর ছেলে রাশেদুল হক বলেন, “জমিটি আমাদের ক্রয়কৃত। প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা চলছে। আমরা ন্যায়বিচার চাই।”

এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর বরইতলী ইউনিয়নে কিছু বিএনপি নেতাসহ আওয়ামী লীগের কিছু নেতা সিন্ডিকেট করে অবৈধ দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কেউ বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেনি বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের জমির নিরাপত্তা নিশ্চিত করা এবং জোরপূর্বক দখলচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd