1. admin@moheshpurnews24.com : admin :
May 1, 2026, 12:40 pm
শিরোনামঃ
নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন। নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হরিণাকুন্ডুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নওগাঁয় সাংবাদিকদের ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত   ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইনমন্ত্রী নীলফামারীতে প্রশাসকের আয়োজনে শ্রমিক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে হ্নীলা লেদা মোচনী ট্রাক চালক ও শ্রমিক সমবায় সমিতির শুভেচ্ছা
ব্রেকিং নিউজঃ

গাজীপুরের কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

  • Update Time : Friday, May 1, 2026

‎বিপ্লব চৌধুরী | স্টাফ রিপোর্টার

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বাদশা (১৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, অভিযুক্ত বাদশা বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।
‎এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পুনরায় স্কুল ফটকের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হন।
‎ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার অভিযুক্তকে ইভটিজিংয়ের দায়ে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন।
‎এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd