1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 1:54 pm
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন।

  • Update Time : Friday, May 1, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা হয়। সে সময় শ্রমিকদের দৈনিক কর্মঘণ্টা ছিল প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা, যা ছিল অত্যন্ত কষ্টকর ও মানবিকভাবে অগ্রহণযোগ্য। এর প্রতিবাদে শ্রমিকরা সংগঠিত হয়ে ৮ ঘণ্টা কর্মদিবসের ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন।
এই আন্দোলন কেবল কর্মঘণ্টা কমানোর দাবি ছিল না; বরং শ্রমিকদের মানবিক মর্যাদা, ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন-সংগ্রাম এবং অসংখ্য শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আন্দোলনের ভিত্তি সুদৃঢ় হয়। পরবর্তীতে এই ঐতিহাসিক ঘটনার স্বীকৃতি হিসেবে ১ মে তারিখ এ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় “”সুস্থ্য শ্রমিক,কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত “” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২৬ উদযাপন উপলক্ষে আজ ১লা মে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের নেতৃত্বে সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে একটি বর্ণাঢ্য ও সুশৃঙ্খল ব়্যালি বের হয়। ব়্যালিটি শ্রমজীবী সংগঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব়্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্বে এসে শেষ হয়।   
ব়্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক শ্রী কৃষ্ণ দাশ,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ ইমরান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ তাকিউল ইসলাম সহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  
উক্ত আলোচনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় ইতিহাসের স্মারক। শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমের বিনিময়েই দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হয়েছে। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd