চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজারে উপকূলীয় স্কুলের সামনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে একটি আধুনিক কম্পিউটার কোচিং সেন্টার। তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জন্য এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
কোচিং সেন্টারটিতে টাইপিং, ফটো ডিজাইন, ভিডিও এডিটিংসহ আধুনিক যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পিউটার দক্ষতা শেখানো হবে। সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সহজ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের স্বল্প সময়ের মধ্যেই দক্ষ করে তোলা হবে।
বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি দক্ষতার গুরুত্ব বিবেচনায় এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কম্পিউটার বিষয়ে আগ্রহীদের দ্রুত ভর্তি হয়ে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।