1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:52 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

নীলফামারীর কিশোরগঞ্জে অতি বৃষ্টিতে স্কুলের ভবন ধ্বসের আশঙ্কায় ক্লাস বন্ধ

  • Update Time : Saturday, May 2, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বাহাগিলী ইউনিয়নের ১নং উওর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ধ্বসে পড়েছে। হুমকিতে পড়েছে পুরা ভবন, যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকায় হুমকিতে পড়েছে স্কুলের শিশুদের ব্যবহারের টয়লেটটি।

সরে জমিনে দেখা যায়, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ১নং উত্তর দুরাকুটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি রুমে ১১৬ শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়। গত কয়েকদিনের টানা বর্ষণে একটি ক্লাস রুমের কর্ণার ধ্বসে পড়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে।
শুক্রবার রাতের ভারী বর্ষণে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের পাঠদানকৃত ক্লাসরুমের একটি কর্ণার ধ্বসে পড়েছে। রুমে সংলগ্ন টয়লেটটি পড়েছে হুমকিতে, যেকোন সময় রুমের ওয়াল ধ্বসে পড়তে পারে বলে এলাকাবাসী আশংকা করছে। দ্রুত ভবনটি সংস্কারের দাবীও জানান তারা।

স্থানীয় বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন বলেন,বিদ্যালয়ের ৫ম শ্রেণির ক্লাসরুমের একাংশ ও শিক্ষার্থীদের ব্যবহার টয়লেট ধ্বসে পড়েছে। ভবনটি ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন।

প্রধান শিক্ষক মেহেরুন্ননেছা খানম জানান,সকালে বিদ্যালয়ে এসে দেখতে পাই রাতের ভারী বর্ষণে ক্লাস রুম ধ্বসে পড়েছে। তাৎক্ষনিক বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সড়িয়ে ফেলেছি। ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস গ্রহণে ব্যাপক অসুবিধার সম্মুখীন হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজ ইসলাম বলেন,বিদ্যালয়টির পর্যাপ্ত ক্লাসরুম নেই। এর মধ্যে ভারীবর্ষণে ৫ম শ্রেণীর ক্লাসরুম ধ্বসে পড়ায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে। ভবনটি ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। সরকারের দৃষ্টি আকর্ষন করছি দ্রুত সংস্কার করে প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য জোড় দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd