1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 11:57 am
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে প্রশ্ন

  • Update Time : Tuesday, May 5, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের পিতা আলহাজ্ব মোঃ সাদেক আলী এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান প্রায় ৭ থেকে ৮ মাস আগে তার মেয়ে মোছাঃ স্বপ্না খাতুন (১৯)-এর বিয়ে হয় উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের
মোঃ সুজন মিয়ার সঙ্গে।
বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুকের দাবিতে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। ঘটনার আগের দিনও স্বপ্নাকে গুরুতরভাবে মারধর করা হয় বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
সাদেক আলীর অভিযোগ স্বপ্নাকে পিটিয়ে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও জানান, তার অজান্তে মোঃ আনিসুজ্জামান বিদ্যুতের প্রভাবে তার স্ত্রীর পূর্ব পক্ষের ছেলে
মোঃ মোখলেছ মিয়াকে বাদী করে গোবিন্দগঞ্জ থানা-এ ‘আত্মহত্যার প্ররোচনা’ ধারায় একটি মামলা (নং-০৮/১৫৪) দায়ের করা হয়েছে।
তার দাবি প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে এবং আসল অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে।
বর্তমান বাদীর মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিহতের পিতা স্পষ্টভাবে জানান তিনি নিজে বাদী হয়ে আদালতে নতুন করে মামলা দায়ের করবেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক।
সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন যাতে আমার মেয়ের হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd